শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জাগো বুলেটিন ডেস্ক

রোববার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

শনিবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।