রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গবেষণা ও রিসোর্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে : সাদেকা হালিম

জাগো বুলেটিন ID: EP-35200

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণা ও রিসোর্স বাড়াতে হবে। গবেষণায় ও রিসোর্সের মাধ্যমেই জগ্ননাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে হল ও নতুন ক্যাম্পাসের কাজ করা হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন  উপাচার্য হয়ে যোগদান করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে সেগুলো আমাদের সকলের জানা। সকল সমস্যা একেক করে সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয়ের হল নেই জেনেছি আগেই শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি আগে ভাবতে হবে। এটা আগে দরকার। এছাড়া যেসকল অসুবিধা আছে একেক করে সমাধান করা হবে। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, অধ্যাপক ড.সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।