বিচ্ছুরণের গ্র্যান্ড ফাইনালে বিজয়ী নিটারের মারুফ
উম্মে নাফিজা আক্তার: ইয়াং বাংলা আয়োজিত বিচ্ছুরণ ২.০, স্মার্ট পাওয়ার এন্ড এনার্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০২৩ এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (এনআইটিইআর) এর ট্রিপলি (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল আলম মারুফ। মূলত বৈশ্বিক চ্যালেঞ্জ, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই সমাধানে স্মার্ট পাওয়ার ও এনার্জি বিষয়ক উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা।
স্মার্ট পাওয়ার এবং এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানায় বিচ্ছুরণের বিজয়ী ৭ দল। ৭ দলের মধ্যে রয়েছে -বিডি হাইওয়ে ট্রিবিউন, দ্য অ্যালকেমিস্ট, সোল-কিল, স্মার্ট পাওয়ার প্রোডাকশন উইথ এ স্মার্ট ডাস্টবিন ফর স্মার্ট সিটি, টিম এপলোগ, ডেভলোপমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন অব এ গ্রাভেটি পাওয়ারড ইলেক্ট্রিসিটি জেনারেটর ইউজিং নিওডায়মিয়াম ম্যাগনেট কয়েল পাথ ওয়েস, ‘এনার্জি চেইন: ব্লক চেইন সলুশ্যান ফর পিটুপি এনার্জি ট্রেডিং ইউজিং লাইটওয়েট কনসেন্সাস মেকানিজম’।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট এর কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক নার্গিস আক্তার এবং গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি. এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান। ‘বিচ্ছুরণ’ এর বিজয়ী ৭ দলের হাতে প্রাইজমানি ৫ লক্ষ টাকা এবং শীর্ষ বাছাই ২৩ দলের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। শনিবার (৯ ডিসেম্বর) শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিচ্ছুরণের ফাইনাল পিচিং শেষে বিজয়ী দল সহ শীর্ষ বাছাই দলগুলোর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
বিজয়ী দলগুলোর হাতে প্রাইজমানি ও ক্রেস্ট প্রদানের পর নসরুল হামিদ সকল তরুণকে উদ্ভাবনী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
গবেষণায় আগ্রহীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এনার্জি রিসার্চ কাউন্সিল নামে একটি বিভাগ রয়েছে যেখান থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ ও বিশ্ববিদ্যালয় সহযোগিতা নিতে পারে। প্রতিবছর ২০ কোটি টাকার মতো আমরা ফান্ড করি। ছোট যেই প্রজেক্টগুলো আরো বড় হতে চায়, গবেষণা করতে চায় আমরা তাদের ফান্ড করছি। হাজার হাজার ইঞ্জিনিয়ার দরকার আমাদের, হাজার হাজার ম্যানেজমেন্টের মানুষ দরকার আমাদের।
ডেভলোপমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন অব এ গ্রাভেটি পাওয়ারড ইলেক্ট্রিসিটি জেনারেটর ইউজিং নিওডায়মিয়াম ম্যাগনেট কয়েল পাথ ওয়েস এই দলের নেতৃত্ব দিয়েছে নিটারের মারুফ। মারুফ জানায় নিটারের প্রকৌশল বিভাগের শিহ্মার্থী হয়ে জাতীয় পর্যায়ে কাজ উপস্থাপন করা তার জন্য গৌরব এবং আনন্দের।