রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সতিকসাসের নতুন দায়িত্বে সাব্বির-রাব্বি

জাগো বুলেটিন ID: EP-4621

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬মার্চ) তিতুমীর কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সেমিনারে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে সময়ের আলোর পত্রিকার মামুন সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের শাহাদাত হোসেন নিশাদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের শাহাদুজ্জামান সাকিব, অর্থ সম্পাদক পদে সারা বাংলা ডট নেট এর নিফাত সুলতান মৃধা, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক সংবাদ এর মামুনুর রশিদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পূর্ব পশ্চিম এর মামুনুর রহমান হৃদয় ও রাইজিং বিডির বিনায়েক রহমান কৃর্তী।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশন হিসেবে ছিলেন তিতুমীর কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল ২৪ এর সিনিয়র ক্রাইম রিপোর্টার (সার্চলাইট) শাহরিয়ার আরিফ। এছাড়াও নির্বাচন কমিশনের সমন্বয়ক ছিলেন সাবেক সভাপতি শামিম হোসেন শিশির।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এবারই প্রথমবারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো।