সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

জাগো বুলেটিন ID: EP-5028

ঢাকাস্থ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকিব হোসেন ও সদস্য সচিব ঢাবি অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের ছাত্র এম.জে.এইচ নোমান। যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামীমা আক্তার সহ ১২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তাগাছা উপজেলার বাসিন্দা হিসাবে যারা লেখাপড়া করেন তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও পরস্পর সহযোগিতা করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই ছাত্র সংগঠনটি।