সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৪ জুলাই

জাগো বুলেটিন ID: EP-5242

গামী ২৪ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হবে। গত ৩১ মার্চ ১১টায় উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।

এবার করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। যেখানে ভর্তি পরীক্ষা থাকবে ৪ ইউনিটের বিপরীতে ইউনিট প্রতি ৭২ হাজার পরীক্ষা দিতে বলে সিদ্ধান্ত হয়।