সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান

জাগো বুলেটিন ID: EP-7960

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হীরা সোবাহান ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছেন।

তকাল রোববার (১৫ মে) দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে বেঙ্গল অ্যাডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভারত-বাংলাদেশ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড – ২০২২’ প্রদান করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের বিধান সভার সাবেক বিধায়ক কাজী আবদুর রহিম এ সম্মাননা তুলে দেন।

এ প্রাপ্তি নিয়ে অধ্যাপক হীরা সোবাহান বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের বন্ধুসুলভ শিক্ষার্থীদের সাথে শিক্ষার জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এবং চারুকলার বিভিন্ন ক্ষেত্রে আরো তাত্ত্বিক গবেষণায় আমাকে উৎসাহিত করবে বলে আশা রাখি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান একজন বিশিষ্ট চিত্রশিল্পী, প্রিন্টমেকার, সাহিত্যিক। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।