২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈদে ছিন্নমূল পথশিশুদের মাঝে এসএলএফএসসি’র খাদ্য সহায়তা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ছিন্নমূল পথ শিশুদের মাঝে এসএলএফএসসি স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ঈদের দিন খুঁজে খুঁজে সুবিধা বঞ্চিত শতাধিক পথশিশুদের মধ্যে প্রদান করা হয় খাদ্য সহায়তা।

জানা যায়, সেচ্ছাসেবী সংগঠন স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন, ঈদ টুগেদার নামে একটি ইভেন্ট’র মাধ্যমে ঢাকা শহরের সড়কে বিভিন্ন গলিতে, পার্কে বিভিন্ন স্থানে ফুল, চকলেট দিয়ে সাহায্য চাওয়া সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের খুঁজে বাছাই করে তাদের মুখে হাসি ফোটাতে শতাধিক শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর মধ্যে সেমাই, চিনি, পোলাও এর চাল, লবণ, সয়াবিন তেল ও রান্না করা খাবার সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। এ সমস্ত খাদ্য সামগ্রী পেয়ে খুশি পথ শিশুরা।

এ সমস্ত পথ শিশুদের মুখে হাসি ফোটাতে ও সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়াতে ২০২০ সালের  অক্টোবরে জেরিনা আফরিন জেমির নেতৃত্বে উদ্যেমী একদল শিক্ষার্থীদের হাত ধরে “স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন – এসএলএফএসসি” সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। সংগঠনের সেচ্ছাসেবী সদস্যদের দেওয়া মাসিক সঞ্চয় সংগঠনটির আয়ের মূল উৎস। সপ্তাহে একদিন ছিন্নমূল পথশিশুদের একবেলা খাবারের আয়োজন করা, বিভিন্ন উৎসবে নতুন পোশাক ও খাবার এবং শীতবস্ত্র বিতরণ করাই সংগঠনের মূল কার্যক্রম। অসুস্থ হলে চিকিৎসা নিশ্চিত করা “স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন – এসএলএফএসসি” মূল মন্ত্র।

সংগঠনের সদস্য মোহাম্মদ হৃদয় বলেন, পথশিশুরাই আমাদের হৃদয়ের স্পন্দন, তাদের উন্নতি আমাদের কাম্য।

সংগঠনের কার্যকরী সদস্য তানজীর হোসাইন সাকিব জানান, ইতোমধ্যে আমাদের সংগঠনের কার্যক্রম মানুষের হৃদয়ে যে সাড়া ফেলছে এভাবে সাড়া পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে পথশিশুদের মধ্যে আমরা আরো বেশি করে সাহায্য বিতরণ করবো।

সংগঠনের সভাপতি জেরিনা আফরিন জেমি বলেন, ইতোপূর্বে আমরা কয়েকটি ইভেন্ট এর আয়োজন করেছি যাতে ইতিবাচক সারা পেয়েছি। এই ঈদুল আযহা উপলক্ষে পথশিশুদের নিয়ে কাজ করতে আমাদের ঈদ টুগেদার সিজন-৪ আয়োজন করেছিলাম, আগামীতেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাসেল হাওলাদার জানান, সরকারের ডিজিটাল বাংলা বিনির্মাণে ও উন্নত রাষ্ট্র গঠনে আমরা ক্ষুদ্রতম অংশীদার হিসেবে নিরক্ষরতা দূর করা সহ শিক্ষিত সভ্য ও ভিক্ষা মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের আবাসন সুবিধা সহ বিনামূল্যে পাঠদান, কর্ম সংস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সুব্যাবস্থা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা সকলের সম্মিলিত চেষ্টায় খুব শীঘ্রই সফলতা পাবো, ইনশাআল্লাহ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ঈদে ছিন্নমূল পথশিশুদের মাঝে এসএলএফএসসি’র খাদ্য সহায়তা

লিংক কপি হয়েছে!