● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

ছড়াকার পারভেজের জন্মদিন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৩:০৮ এএম
কপি হয়েছে!

বয়স খুব বেশি নয়। ছড়া লিখে অনেক পাঠকের কাছে পরিচিত নাম পারভেজ হুসেন তালুকদার। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামের কিশোর পারভেজ দেশের গণ্ডি পেরিয়ে নিয়মিত লিখছেন দেশের বাইরে থেকেও প্রকাশিত নানা সাহিত্য বিষয়ক কাগজে।

পারভেজ লেখালেখির পাশাপাশি নিজের সম্পাদনায় প্রকাশ করেন কাব‍্য কিশোর এবং মুক্তকথন নামে দুটি পোর্টাল। এছাড়াও তিনি আলোর মিছিল ম‍্যাগাজিনের শিশু কিশোর পাতা সম্পাদনা করে আসছেন।
পারভেজ হুসেন তালুকদারের ছড়াগুলো শিশুসাহিত‍্য প্রধান হলেও তার কবিতায় ফুটে উঠে দ্রোহ, সাম‍্য, নারীপ্রেম সহ বিভিন্ন সামাজিক বিষয়। পারভেজের প্রকাশিত বই- ছড়ার ঝলক, মজার পড়া ছন্দ ছড়া, স্মৃতির আলপনায় কাব‍্য, চাওয়া না চাওয়া। এছাড়াও তিনি বেশ কিছু যৌথগ্রন্থ প্রকাশ করেছেন।
বাবা মোঃ আবুল কাশেম তালুকদার আর মা সুলতানা পারভীনের বড় ছেলে পারভেজ হুসেন তালুকদার জন্মগ্রহণ করেন ২০০৫ সালের ২৩ আগস্ট।
গচিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মাধ্যমিকের শুরু করেন গচিয়া শামসুদ্দিন শিকন্দর উচ্চ বিদ‍্যালয়ে। সিলেট শিক্ষাবোর্ড থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি।