পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসায়িত করণ করলো একদল স্বেচ্ছাসেবী দল। আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বেংহাড়ি ইউনিয়নের ঝলঝলি এতিমখানা লিল্লাহি বোডিং মাঠ প্রাঙ্গনে এই ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা নির্ণয় করা হয়।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসায়িত করণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি- মতিন ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু সাহিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী,ক্যামপেইন সম্পাদক, তাছিয়া আত্তার, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, সানাউল্লাহ, নাসিব, সামিম, সুজন সহ আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এইসময় আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও রক্তের গ্রুপ নিনয় অপরিহায্য বিষয় অনেক শিক্ষার্থী আছেন যারা টাকার অভাবে রক্তের গ্রুপ নিনয় করতে পারেনা বিধায় আমার এ উদ্যোগ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
আমাদের আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন করোনা কালীন সময় থেকে অদ্যাবদি এই কার্যক্রম চালিয়ে আসছে আমাদের এই সংগঠনের সকল সদস্যরা রক্তদান সহ অনেক মানবিক কাজ করে আসতেছে।
তিনি আরো বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সারাদিন ব্যাপি ৫ শতাধিক ছাত্রছাত্রী সহ বেংহাড়ি ইউনিয়নের অত্র এলাকাবাসী অংশ নেয়।
