অনুকরণীয় তারুণ্য যোবায়ের আসীরের জন্মদিন
আব্দুল্লাহ আল যোবায়ের আসীর, একজন সফল তরুণ। এ প্রজন্মের অনুকরণীয় তারুণ্য আসীর ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করে সফলভাবে সম্পন্ন করে প্রশংসিত হয়েছে।
প্রবীণদের জন্য গড়ে তুলেছেন প্যারেন্টস এজিং ফাউন্ডেশন। প্রবীণদের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। প্রবীণদের জীবন মান উন্নয়ন ও তরুণদের প্রবীণ অবস্থা নিয়ে অসাধারণ কাজ করার জন্য তারা ইতিমধ্যে বাংলাদেশের তরুণদের সব থেকে বড় প্লাটফর্ম ইয়ং বাংলা, সিআরআই থেকে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭” পেয়েছে প্যারেন্টস এজিং ফাউন্ডেশন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই পুরস্কার দেন।

আব্দুল্লাহ আল যোবায়ের আসীর একজন গণমাধ্যম ব্যক্তিত্বও। দ্য টাইমস অব বাংলাদেশ নামে একটি সংবাদ মাধ্যমে তরুণ প্রজন্মদের নিয়ে নিয়মিত ভিডিও কন্টেন্ট নির্মাণ করে আসছেন তিনি। দৈনিক যায়যায় কাল পত্রিকার সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর ভয়েস আর্টিস্টও তিনি।
আব্দুল্লাহ আল যোবায়ের আসীর ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মদিনে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।