● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

পাতা কেটে ফুটিয়ে তোলেন মানুষের প্রতিচ্ছবি

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪ এএম
কপি হয়েছে!

তখন ২০১৭ সাল। ভর দুপুরে কড়া রোদের তাপ। তার মাঝেই মাঠে চলছে ক্রিকেট খেলা। বসে বসে আর সময় কাটে না। হাতের কাছে পাতা দেখে মাথায় এলো, এতে আঁকা যায় কিনা! যেই ভাবা সেই কাজ। পাতার মাঝে মানুষের হুবহু রূপ ফুটে তুললেন। তারপর থেকে এই শিল্পকর্ম শুরু করেন তিনি। বলছি মোঃ ইব্রাহিম হোসাইন এর কথা। অভিনব এই শিল্পকর্মের জন্য ইব্রাহিম হোসাইন বেশ জনপ্রিয় হয়েছেন।

গাছের কাঁচা পাতার উপর সূচ দিয়ে কেটে এই শিল্পকর্মটি তৈরি করেন তিনি। তার এ শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়েছেন সবাই। সবাইকে তাক লাগিয়ে দিয়ে পেয়েছেন ভালোবাসা, পেয়েছেন প্রসংশা আর বাহবা। অভিনব এই শিল্পকর্মটি তৈরি করতে সময় লাগে প্রায় তিন ঘন্টা। কখনোবা বেশি সময়ও লাগে।

অভিনব এই শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম হোসাইন জানান, ‘ছয় বছর আগে থেকে এই শিল্পকর্ম শুরু করেন তিনি। একদিন মাঠে খেলা দেখার সময় পাতা দেখে এই শিল্পকর্মের ভাবনা মাথায় আসে। এই শিল্পকর্মের জন্য কোথাও প্রশিক্ষণ নিতে হয়নি তাকে। নিজে নিজেই চেষ্টা করে শিখেছেন শিল্পকর্মটি’।

তিনি আরও জানান, ‘গাছের পাতা হওয়ায় শিল্পকর্মটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাতাটি লেমিনেশন করলে তা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব’।

কর্মব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই গাছের পাতা কেটে মনীষী সহ স্বজনদের রূপ ফুটে তোলেন তিনি। বর্তমানে শিল্পকর্মটি নিয়ে তার ব্যবসায়িক পরিকল্পনা না থাকলেও পরবর্তীতে এ বিষয়ে ভাববেন। ভবিষ্যতে তিনি শুধু মানুষের রূপ নয়, পাতার মাঝে ফুটে তুলতে চান বিভিন্ন ছবি।