● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের পথে শান্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১০:৫১ এএম
কপি হয়েছে!

সময়টা ছিল ২০১৬ সাল, মধ্যবিত্ত ঘরের সন্তান তিনি, মাদ্রাসায় পড়ালেখা অবস্থায় বাংলাদেশের কয়েকটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারেন যে, ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করা যায় এবং অনেকেই ইউটিউব থেকে মাস শেষে ভালো আয় করে। সেই থেকে তিনি মনে মনে ভাবেন ইউটিউব থেকে তিনিও একদিন ইনকাম করবেন সফল হবেন। কিন্তু এই বিষয়ে তার কোন জ্ঞান ছিল না বা ভিডিও কনটেন্ট তৈরি করার জন্য ছিলো না তার কোন এক্সেসোরিস। কিন্তু তার ছিল অদম্য ইচ্ছা শক্তি আর একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন, তাই হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই শুরু করেন তার ইউটিউব যাত্রা। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিষয়ে তার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান শুধুমাত্র ইউটিউবের সাহায্য নিয়েই তিনি সবকিছু শিখেছিলেন আর এখন বর্তমানে তিনি একজন সফল ইউটিউবার এবং ফ্রিল্যান্সার। বলছি ইউটিউবার এস, কে, শান্ত খান এর কথা।

শান্ত খান একজন শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধীকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। তার চেষ্টা এবং অদম্য ইচ্ছা শক্তি তাকে সফলতা দিয়েছে। তারা ৩ ভাইয়ের মধ্যে দুই ভাই শারীরিক প্রতিবন্ধী তিনি হচ্ছেন সবার বড়। তাকে নিয়ে মানুষ হাসাহাসি করলেও তার ভিতরের প্রতিভা তাকে জাগিয়ে তুলেছে।

শান্ত খানের জন্ম লক্ষীপুর রামগঞ্জে। ২২ বছরের এই যুবকের বেড়ে উঠা পরিবারের সাথে রামগঞ্জেই। রামগঞ্জের হরিশ্চর মাদ্রাসা থেকে লেখাপড়া করেন তিনি। বর্তমানে তার বাবা গ্রামের একজন ছোট ব্যবসায়ী মা গৃহিণী।