রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শুরু হলো সবার পাঠশালা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩

জাগো বুলেটিন ID: EP-32742

প্রথম বারের মতো স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা ও সাংস্কৃতিক সংগঠন ‘সবার পাঠশালা’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, “সবার পাঠশালা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩”। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়কাল ২০২৩ এর ১৫ সেপ্টেম্বর হতে ১০ অক্টোবর পর্যন্ত।

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, অঙ্কন, ফটোগ্রাফি ও লেখালেখি (স্বরচিত কবিতা, গল্প বা প্রবন্ধ) এই ৮ টি বিষয়ে অংশ নিতে পারবে যে কেউ সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে। সিনিয়র বিভাগ হলো, যারা অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষে পড়েন সেসব শিক্ষার্থীরা। আর জুনিয়র বিভাগ হলো ১ম – ৫ম শ্রেণি, ৬ষ্ঠ – ১০ম শ্রেণি ও একাদশ – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আছে অনেক অনেক পুরস্কার। প্রতিযোগিতার প্রতিটি বিভাগ ও বিষয়ের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে বই, গাছ, ক্রেস্ট, পদক, সনদ সহ অনেক অনেক পুরস্কার। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান সংগঠনটি।

বিস্তারিত জানতে ‘সবার পাঠশালা’র ফেসবুক গ্রুপে গিয়ে জানতে পারেন। গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/sobarpathshala/