আইসিটি ট্রেনিং এ বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আর্ফিয়াস আল-দ্বীন
আইসিটি ট্রেনিং এ বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আর্ফিয়াস আল-দ্বীন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি ক্লাব কর্তৃক ২৫ নভেম্বর আয়োজিত ‘ফ্রিল্যান্সিং ফর সেল্ফ ইমপ্লোমেন্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত থেকে তার হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) উপাচার্য শিক্ষাবিদ, কমিউনিটি পুষ্টিবিজ্ঞানী প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিটি ক্লাবের পরিচালক আবদুর রাজ্জাক, ডিসিজিসিআই এর পরিচালক এ এস এম সোফরুল ইসলাম, ই-ফ্রিল্যান্সিং ডটকমের সহ প্রতিষ্ঠাতা ফাইজা ইসলাম নাহিনসহ অন্যান্য শিক্ষক ও আইসিটি ক্লাবের সদস্যগণ।
আর্ফিয়াস আল-দ্বীন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। কিন্তু বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। বর্তমানে তিনি ই-ফ্রিল্যান্সিং ডটকমের প্রতিষ্ঠা হিসেবে কর্মরত রয়েছেন।