শতরঙ্গিতে ঈদের ব্যস্ততা
তরুণ উদ্যোক্তা রাইদা ইসলামের বিপণী প্রতিষ্ঠান শতরঙ্গি। এখনো ফেসবুক প্লাটফর্মেই বিস্তৃতি, শিগগিরই শো রুমও হবে শতরঙ্গির। তবে ঈদ উপলক্ষ্যে ব্যস্ততার কমতি নেই শতরঙ্গির কর্ণধার রাইদার।

অন্যান্য বছরের তুলনায় এবার চাপ কিছুটা বেশি এবারের রমজানে। শুরুতে ছিল বৈশাখ নিয়ে ব্যস্ততা আর এখন আসন্ন ঈদ।
গ্রাহকদের চাহিদা মতো পোষাক সরবরাহ করতে দিনরাত লাগাতার কাজ করে যেতে হচ্ছে তাকে। এবার গ্রাহকদের চাহিদার শীর্ষে শাড়ি আর পাঞ্জাবী।

রাইদা বলেন, এখন দিনরাত প্রায় ১৫-১৬ ঘণ্টা কাজ করি। রোজার ২০ দিন আগে থেকে এমন ব্যস্ততা। ১৫ রোজার পর থেকেই অর্ডার নেওয়া বন্ধ রেখেছি। কাজ করে শেষ করতে পারছি না।
শতরঙ্গিতে রয়েছে হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবী, জামা, কাঠের গহনা সহ নানা বয়সী গ্রাহকের চাহিদা মাফিক রঙ বেরঙের পোষাকের সমাহার।

শতরঙ্গি থেকে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পৌঁছে গেছে দেশের সীমানা পেড়িয়েও।