রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪ তম শাখা উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-24992

“বেকার যুবদের বিশ্বস্ত বন্ধু“প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারী দুপুরে  কর্মসংস্থান ব্যাংক  পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো.নুরুল আমিন মধুখালী পৌর সভার সামনে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম মধুখালী শাখা উদ্বোধন করেন।  
 
ব্যাংক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর  সভাপতিত্বে  বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার,ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার,মধুখালী শাখা ব্যবস্থাপক নাসরিন আক্তার ও সহব্যবস্থাপক মো.জাকারিয়াসহ প্রমুখ।