রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

৬০তম জন্মদিনে কামরুল হাসান শায়ক: এক জীবনের উজ্জ্বল পথচলা

জাগো বুলেটিন ID: EP-38580

কামরুল হাসান শায়ক বাংলাদেশের আধুনিক প্রকাশনা শিল্পের এক পথপ্রদর্শক, যিনি ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। চাঁদপুরের ছেলে হলেও তাঁর নাম আজ সমগ্র দেশের বইপ্রেমীদের মুখে মুখে উচ্চারিত। তিনি শুধু বই প্রকাশক নন, তিনি একটি শিল্প গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা।

১৯৯৩ সাল থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রকাশনা শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অবদান অপ্রতিদ্বন্দ্বী। আইপিএ (IPA) ও এপিপিএ (APPA) সংগঠনে তাঁর সক্রিয় নেতৃত্ব বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তিনি পাঞ্জেরী পাবলিকেশন্স, বারোটোপা প্রিন্টার্স, দুর্গসুন পাবলিকেশন্স, অক্ষরপত্র প্রকাশনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে শিল্পে নতুন দিগন্তের সূচনা করেছেন। পাশাপাশি লেখক হিসেবেও তিনি শিশু ও কিশোর সাহিত্যে এবং প্রকাশনার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন যা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করে। বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিভিন্ন বাণিজ্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তাঁর নিবিড় সম্পৃক্ততা তাঁকে দেশের এক অসামান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

আজ ৬০ বছরে পা দেওয়া কামরুল হাসান শায়ক শুধু একজন সফল প্রকাশক নন, বরং তিনি বাংলাদেশের প্রকাশনা জগতের এক অনন্য ইতিহাস। তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শুভ্র/