মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জাগো বুলেটিন ID: EP-17743

সায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় দুপুর পৌনে চারটার দিকে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক টুইটার বিবৃতিতে জানিয়েছে, ‘২০২২ সালে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।’