রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার

জাগো বুলেটিন ID: EP-27666

সৌদি আরব শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর দেশটি এই ঘোষণা দেয়।

কিংডম শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে বলে একটি প্রতিবেদন করেছে সৌদি গেজেট।

দেশটির চাঁদ দেখা কমিটি তুমাইর এর মতে, বৃহস্পতিবার শাওয়ালের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে, যার অর্থ এই বছর রমজান মাত্র ২৯ দিন চলবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছর  ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।