রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শিশু সাহিত্যিক সারমিন ইসলাম রত্নার আজ জন্মদিন

জাগো বুলেটিন ID: EP-34802

সারমিন ইসলাম রত্নার জন্ম ২১শে নভেম্বর, জন্মস্থান কেরানীগঞ্জ, ঢাকা। পড়াশুনা বাংলা সাহিত্যে সম্মান। তার পেশা ও নেশা লেখালেখি। বিভিন্ন সনামধন্য পত্রিকায় নিয়মিত তার লেখা ছোটদের গল্প ও ছড়া প্রকাশিত হয়। তাছাড়াও তিনি একজন বাচিক শিল্পী। রেডিও-টিভি ও বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে শিশু সাহিত্য চর্চার পাশাপাশি গান লিখছেন এবং সুর করছেন।

তার প্রকাশিত উল্লেখযোগ্য বইসমূহঃ পাথর রাজ্যের রাজকন্যা (শিশু প্রকাশ), সোনার পায়রা(মুক্তধারা), সবুজ বনের খরগোশ(পঙ্খিরাজ), তুষিমনির একব্যাগ দুষ্টুমি (শিশু গ্রন্থ কুটির)। সারমিন ইসলাম রত্না তার লেখার মাধ্যমে ফুলের মতো শিশুদের মন আনন্দে ভরিয়ে দিতে চান।

তার জন্মদিনে সকলের কাছে দোয়া কামনা করেন।