রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শিশুসাহিত্যিক ইমতিয়াজ সুলতান ইমরানের জন্মদিন

জাগো বুলেটিন ID: EP-36026

বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক ইমতিয়াজ সুলতান ইমরানের ৫৭তম জন্মদিন আজ। তিনি ১৯৬৭ সালের পহেলা জানুয়ারি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কাব্য কিশোর ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ছোটদের ছাপাকাগজ লাল-সবুজের আসরের সম্পাদক।

১৯৮৮ সালে দৈনিক বাংলা’য় প্রথম প্রকাশিত প্রবীণ এই ছড়াকার বর্তমানে বাংলাদেশের সুপরিচিত ছড়াকারদের মধ্যে একজন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগভেরী পত্রিকার শাপলার মেলা পাতার সহ-সম্পাদক ও দৈনিক মানচিত্র পত্রিকার প্রাণকলি পাতার সম্পাদক ছিলেন। প্রকাশিত বই: টেরাম টেরাম যুদ্ধ, ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, তেলমাথা বেলমাথা, লক ডাউন শখ ডাউন, ছন্দ ছড়ায় একুশ ইত্যাদি।