কবি সংসদ আয়োজিত সেরা লেখক সম্মাননা পেলেন শাম্মী তুলতুল
কবি সংসদ বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে। দিনব্যাপী এই আয়োজনে কথাসাহিত্যিক শাম্মী তুলতুল পেয়েছেন ‘সেরা লেখক সম্মাননা ২০২৫’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি এবং তৌহিদুল ইসলাম কনক, যিনি কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে কবি সংসদের আজীবন সদস্যসহ অসংখ্য সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সেরা লেখক সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শাম্মী তুলতুল বলেন, “প্রতিটি সম্মাননার পেছনে থাকে একেকজন সৃষ্টিশীল মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মনিবেদন। সেই যুদ্ধ জয় করে সম্মানিত হওয়ার অনুভূতি সত্যিই ভিন্নরকম। কবি সংসদ বাংলাদেশের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”
উল্লেখ্য, শাম্মী তুলতুল বাংলাদেশের জনপ্রিয় শিশু ও কথাসাহিত্যিক। ছোটবেলা থেকেই তিনি জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখালেখি করছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনা থেকে এ পর্যন্ত তার ১৬টি বই প্রকাশিত হয়েছে।