রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

এবার আসছে রাব্বি হোসেনের উপন্যাস নিশিদিন

জাগো বুলেটিন ID: EP-21625

গামী বইমেলায় আসছে তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী রাব্বি হোসেনের ২য় উপন্যাস ‘নিশিদিন’। নিশিদিন একটি সমকালীন সামাজিক উপন্যাস। বইটি প্রকাশ করছে ঘাসফুল। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন মাইশা তাবাসসুম।
 
লেখকের দ্বিতীয় বইটি নিয়ে বেশ আশাবাদী তিনি। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
 
‘নিশিদিন’ প্রসঙ্গে রাব্বি হোসেন বলেন, নিশিদিনের গল্প বুনা হয়েছে একটি গ্রামীণ জনপদকে ঘিরে। যে জনপদের বেঁচে থাকার মূল রসদ মেঘনা নদী। কুসংস্কার, অন্ধত্ব ছাপিয়ে ভালোবাসার এক তীব্র অনুভূতি দেখানো হয়েছে উপন্যাসে। তবুও কিছু কিছু অপ্রাপ্তি, বিয়োগ ব্যথায় কাতর করে আমাকে, আপনাকে গল্পের প্রতিটি চরিত্রকে।
 
আসন্ন বইটি নিয়ে আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, নিশিদিন উপন্যাসটি নিয়ে আমি বেশ আশাবাদী। উপন্যাসটি পাঠককে গল্পে বুদ হয়ে যেতে সাহায্য করবে। কারণ গল্পের প্রতিটি চরিত্রই প্রধান হিসেবে কাজ করেছে।
 
লেখক রাব্বি হোসেনের বেড়ে উঠা কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। রাব্বি হোসেন সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে বিবিএ শেষ করছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকায় কাজ করছেন। এর আগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায়। এছাড়া তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। রাব্বি হোসেন এর প্রথম উপন্যাস স্মৃতির রুমাল প্রকাশিত হয় ২০২২ সালের অমর একুশে বইমেলায়। বইটি ঘিরে পাঠকের সাড়া ছিল উল্লেখযোগ্য।