রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

প্রিয় বাবা – জয়শ্রী দাস

জাগো বুলেটিন ID: EP-10730

প্রিয় বাবা
জয়শ্রী দাস

প্রিয় বাবা,
লঞ্চ ভর্তি লোক, সব তাকিয়ে,
জল দেখে ভয়ে আমি চিৎকার করে কাদঁছি
তোমার বুকের সঙ্গে লেপটে,
টরে কাপড়ের তোমার জামার বুক পকেটটি
খামছে ধরে ছিলাম আমি,
লঞ্চের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়েই যত ঝামেলা,
পড়ে গেল তোমার চশমাটি সহ অন্য সব কিছু।
তবুও তুমি রাগহীন, শান্ত।
আমার সব কিছুতেই তোমার সম্মতি।

খাটের কাছে আসো কথা আছে,
তুমি বুঝেও না বোঝার ভান করতে,
কাছে এলেই ঝাঁপিয়ে পড়তাম তোমার বুকে।
একদম ছোট নই তখন তবুও তোমার কোলে উঠা চাই চাই।

আকাশের তারা যেদিন হলে-
সেদিন গভীর রাতে হাসপাতালের কড়িডোরে
এ পাশ থেকে ও পাশ দৌড়ে তোমাকে খুঁজেছি,
ক্লান্ত হয়ে অবশেষ তোমায় জড়িয়ে ছিলাম।

আজও গভীর রাতে ঘুম ভাঙ্গে,
বারান্দার কাঁচের দরজাটির এ পাশে থাকি
আমি ও পাশে গাছের পাতা কাঁপে বাতাসে,
মনে হয় তুমি ওপাশে দাঁড়িয়ে,
একবারও কি আমার মন ভাল করতে
ফিরে আসা যায় না? শুধু একবার?