রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আমি চলছি অনিশ্চয়তার পথে

জাগো বুলেটিন ID: EP-12317

আমি চলছি অনিশ্চয়তার পথে
বাহার উদ্দিন আহমেদ (শ্রাবণ)

হর্নিশি ভাঙা-গড়ায়, রূপ-প্রতিরূপের খেলায়
আমি ছুটে চলছি অনিশ্চয়তার পথে।
— যেমনটা পথের বাকে
দিক ভ্রষ্ট হয়ে পথিক যায় পথ হারিয়ে।

যেখানে আলো আঁধারের খেলায়,
সাদাকে বলা হয় কালো, আর কালো বলা হয় সাদা।
নির্দিষ্ট গন্তব্যে উচ্ছ্বসিত না হয়ে,
বিরান প্রান্তরে উদ্দেশ্যহীন পথ চলা।

যেখানে মায়াদেবীর মায়াবিস্তারে লেগে যায় আগুন,
বসন্তের ফুল না ফুটুক ঋতুতে না আসুক ফাগুন।
লো হাওয়ায় ধসে যাক,
পুরে যাক সবুজ পাতার রংমহল।
ছড়িয়ে ছিটিয়ে থাকে যেখানে বিষাক্ত ছায়া।