রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফড়িং – চিত্তরঞ্জন সাহা চিতু

জাগো বুলেটিন ID: EP-12319

ফড়িং
চিত্তরঞ্জন সাহা চিতু

তিড়িং বিড়িং ফড়িং নাচেে
লম্বা দু’টি পায়ে,
দেখতে ফড়িং দারুন লাগে
সবুজ জামা গায়ে।

কে বানালো তার জামাটি
খোকন প্রশ্ন করে,
খেলার সাথী আমার হবে
আনবো তাকে ধরে।

শুনে ফড়িং জোরসে জোরে
নাচতে নাকি থাকে,
আয় ছুটে আয় খোকন রে তুই
খোকনকে রোজ ডাকে।

বন্ধু হবে দু’জনে তাই
করতে থাকে গান,
ভাঙলো শেষে খোকন সোনার
সকল অভিমান।