রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বে হিসাবের জীবন খাতা

জাগো বুলেটিন ID: EP-14194

 

নটা বড় বেতাল হয়ে রয় সব সময়
হিসাব নিকাশ দেয় না কোন ফলাফল,
কুলকিনারা পাওয়া যায় না তাই আজকাল
দুই এ দুই মিলে চার না হয়ে হচ্ছে ;
সারে চুয়াল্লিশ!

এর পরেও বলবে হিসেব করো
বড় অত্যাচার হয়ে গেল আমার উপর,
সামান্য মানুষ আমি কাঁহাতক আর
সহ্য করা যায় বলো?

জীবন খাতার হিসেব দেখে যে জন
সেই না হয় হিসাব মিলিয়ে এগিয়ে যাক,
তার সব দায়িত্ব পালন করুক সঠিক ভাবে
তাতে লাভ ছাড়া ক্ষতিতো হবে না কারো!

হিসেবের খাতাটা বড্ড জটিল তাই
নেই তার কোন বাছবিচার,
মন চাইলে সে তাই বাউল হয়ে
একতারা নিয়ে বেড়িয়ে পড়ে পথে প্রান্তরে।

আর আমার মত সাদাসিধে মানুষ
জীবন খাতার হিসাব মিলাতে গিয়ে,
ভুবতে ডুবতে ভাসতে শিখে নেই
আর সেটাই হয়ে যায় ;
বে হিসাবের জীবন খাতার পাতা!

লেখক : ফারজানা রহমান এ্যানি