রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কেমন আছো তুমি? || মাসুম বিল্লাহ

জাগো বুলেটিন ID: EP-19031

কেমন আছো তুমি?
মাসুম বিল্লাহ

দূরের ঐ নীল সাগর থেকে ভেসে আসা ঢেউ,
মায়া মাখা সুরে বুঝি ডাক দিলো আজ কেউ।
সে এসেছে? পাঠিয়েছে বুঝি কোনো খোঁজ,
ব্যস্ত দিনেও নিয়মকরে ভাবি যাকে রোজ।
কত কথা জমে আছে বলবো তাকে পেলে,
চোখের খুধা মিটবে যদি একবার দেখা মেলে।
সেই যে কবে হারিয়েছি বছর কতক হলো,
হৃদয়ে ঘর বেঁধেছিলো বয়স তখন ষোলো।
উঠতি বয়স মনে তখন আবেগ ছিলো ভরা,
ভাবিনি আর তখন বেশি শ্রাবণেও হয় খরা।
দুজনের পথ থাকবে যে এক এমন ছিলো কথা,
আজ কেনো সেই পথ হারিয়ে বুকটা ভরা ব্যথা?
তোমায় কত আপন ভাবি স্বাক্ষী আছে ভূমি,
আজ যদি পায় শুনবো শুধুই, কেমন আছো তুমি?