দেখা || আশরাফ আলী চারু
দেখা
আশরাফ আলী চারু
পথের দ্বারে তোর দেখাতে ভাসলো মনের এক পাশে
সেই পুরনো হাজার স্মৃতি দাঁত কেলিয়ে দেখ হাসে।
তোর পৃথিবীর মধ্যাকাশে হাজারখানেক চাঁদ ছিলো!
অথচ দেখ আমার মনে তোকেই পাবার সাধ ছিলো।
তখন তো আর ফোন ছিল না তাই কাগজে অক্ষরে
মনের কথার লেনাদেনা করতে যেতো পক্ষরে
আসলে তোর ওসব লেখা সব ছিলো তোর ছলনা
তুই আসলে সেটাই ছিলি প্রাত্যহিক ভোর ললনা?
বলবোনা থাক বললে হঠাৎ কাটবে আমায় জাত সাপে
রাতের কথা হয় না দিনে, দিন কখনও রাত মাপে?