রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সেই তুমি – নিলয় কুমার পাল

জাগো বুলেটিন ID: EP-20168

সেই তুমি
নিলয় কুমার পাল

সেই তুই যে কিনা
কবিতায় লুকিয়ে থাকা এক বিশাল গদ্য
যার উপমায় প্রকৃতি আজ মুগ্ধ।

সেই তুমি যে কিনা
বিশাল নীলচে আকাশের রঙিন চাঁদর
যার বিশালতায় প্রকৃতি ষড়ঋতুর আসর।

সেই তুমি যে কিনা
সবুজ পাতায় এক ফোঁটা কুয়াশার ধোঁয়া
যার আড়ালে শালিক, ময়না, টিয়ার সুরের ছোঁয়া।

সেই তুমি যে কিনা
সাঁঝের আকাশে অগণিত জোনাকির আলো
যার আলোতে সকল অপশক্তিগুলো হয়ে উঠে স্নিগ্ধ রোদের ন্যায় ভালো।

প্রকৃতি,
চেয়ে দেখো একবার দাঁড়িয়ে আছি দুহাত বাড়িয়ে
ঠিক যেমন কাকতাড়ুয়ার দাঁড়িয়ে থাকে দুহাত প্রসারিত করে।
প্রকৃতি,
খুঁজে দেখো পাবে আমায় তোমারই হৃদযন্ত্রের কোনো এক স্থানে
ঠিক যেমন করে মমতাময়ী মা তার সন্তানকে আগলে রাখে একখানা শাড়ির আঁচলে।