রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বরের ষোল – চিত্তরঞ্জন সাহা চিতু

জাগো বুলেটিন ID: EP-35800

ডিসেম্বরের ষোল
চিত্তরঞ্জন সাহা চিতু

ডিসেম্বরের ঠিক ষোলতে
দেশটা স্বাধীন হয়,
এই বাঙালি যুদ্ধ করে
আনলো তারা জয়।

জয় আনলো জয় আনলো
কে দিলো সেই ডাক,
যুদ্ধ করো অস্ত্র ধরো
শত্রু নিপাত যাক।

বীর বাঙালি যুদ্ধ করে
জীবন বাজি রেখে,
শত্রুরা সব হয় হতবাক
এদের সাহস দেখে।

ন’মাস জুড়ে যুদ্ধ হলো
স্বাধীন হলো দেশ,
লাল সবুজের ঐ পতাকা
ভালবাসার রেশ।