তবুও হৃদয় কাঁদে
তবুও হৃদয় কাঁদে
তপন কুমার ঘোষ
ভালোবাসা বিলাবো বলে খুঁজেছিলাম এক নারী
পথমাঝে তার পেয়েছিলাম দেখা,
তুলে দিয়েছিলাম হৃদয়ের সবটুকু প্রেম,
তার হাতে।
ভেবেছিলাম সে রাখবে যতন করে
বক্ষ মাঝে গেঁথে।
দুর্ভাগ্য আমার, ছুরে ফেলে দিলো সে,
আবর্জনার মাঝে!
তাইতো আজ সবকিছু আছে
তবুও হৃদয় কাঁদে,
না পাওয়া, ভালো-বাসার বেদনাতে।।