রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

তোমার জন্য – বিলকিস নাহার মিতু

জাগো বুলেটিন ID: EP-38401

তোমার জন্য

বিলকিস নাহার মিতু

তোমার জন্য টিপ পরেছি
দিলাম হাতে চুড়ি,
তোমার জন্য আলতা দিয়ে
পা রাঙিয়ে ঘুরি।
তোমার জন্য কাজল পরি
খোঁপাতে দেই ফুল,
তোমার জন্য শাড়ি পড়ে
খোলা রাখি চুল।
তোমার জন্য ওষ্ঠ রাঙাই
টকটকে লাল রং,
তোমার জন্য একটু না হয়
করলাম আমি ঢং।