আমি ভয় পাই || নাজমুস সায়েম
আমি ভয় পাই
নাজমুস সায়েম
আমি ভয় পাই
আমি সেই সময়টাকে ভয় পাই,
ভীষণ ভয় পাই, যে সময়টায় তোমার
প্রতি কমবে আমার ভালোবাসা,
বয়স বাড়বে সম্পর্কের
অস্পষ্ট মলিন কিছু কথামালা
কিংবা কিছু কিংকর্তব্যবিমূঢ় মূহুর্ত
বাড়াবে আমাদের দূরত্ব,
আমি সেই সময়টিকে ভয় পাই।
আমি ভয় পাই আমার প্রতি তোমার
অনীহা, যদি প্রকৃতির নিয়মেই তুমি
আমার প্রতি হয়ে পড়ো বিরক্ত!
কিংবা আমি যদি তোমাতে মায়া খুঁজে
না পাই, যদি না পাই কাঙ্ক্ষিত ভালোবাসা!
আমি সেই মুহুর্তটাকেই পাই ভয়
এমন কিছু ভাবতেই আমার আমিতে ঘৃণা হয়।
আমি যে তোমায় চাই,
এই যে আজকের মতো করেই সমানভাবে
আমি তোমাকে চাই,
চাই আমি তোমায়
যতদিন না ঐ সূর্যের আলোকরশ্মি নিভে যায়,
চাই আমি তোমায়
যেদিন চাঁদ উদিত হওয়ার সক্ষমতা হারায়,
আমি তোমার থাকতে চাই
একই রূপে, একই ভাবে,
সমান ভালোবাসার সঙ্গী হয়ে।