ইকরাম আকাশের কবিতা অস্তমিত
অস্তমিত
ইকরাম আকাশ
হাসতে পারি, কাঁদতে পারি না,
মন্দ বলে তবুও,
ভালোর অভিনয় করতে জানি না।
চোখের ভাষায়, ভালোবাসায়
ডুবতে দেখেও কান্না থামে না;
বিক্রি করে স্বপ্ন আমার
অন্যের আকাশ হয়ে যেয়ো না।
পথটি দেখো, মধ্যাকাশের তীব্র রৌদ্রে
ঠায় দাঁড়িয়ে কথা হতো দুজনে,
বুকের ব্যথা শূন্যতায় ভরিয়ে হারিয়ে গেলে
নিজস্ব মনস্কামনায়।
ডুবিয়ে দিলে ভালোবাসা গোধূলি লগ্নে,
অস্তমিত সূর্যের রক্তিম আবির রঙের বর্ণনায়।