রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিপদের দিনগুলো || আবুল হাসান বাউফলী

জাগো বুলেটিন ID: EP-4864

বিপদের দিনগুলো
আবুল হাসান বাউফলী

বিপদের দিনগুলো দীর্ঘ হয়
আলোক বিহীন রজনী।
তড়িঘড়ি করে পালিয়ে যায়
সুখের মহান মনি।

বিপদের পাশে ভাবনা আসে
সুখের দিনের সৃতি।
কত লোকালয় কত ভালোবাসা
ছিল বন্ধু, প্রীতি।

আহা বিপদের দিনে সবার
আমি অযথা, বিরক্তি।
আলোবাতাস সব চলে যায়
থাকেনা হৃদয় শক্তি।