রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঠোঁটের কালো তীল

জাগো বুলেটিন ID: EP-5307

ঠোঁটের কালো তীল
মজনু মিয়া

গোধূলির আলতা রাঙা রূপ মাধুর্যের বাঁক
ঢেউ খেলানো গালের টোল পড়া কালো চোখ;
কমলার কোয়া যেনো ঠোঁটের আদ্রতায় সুখ
থুতনির নিচে লাভ চিহ্ন যে কাছে ডাকে।
কপালের উপর আলতো চুলের দোলাচল
শাড়ীর ভাঁজে লুকায়িত প্রেম আদুরে,
অবয়ব জুড়ে ঢেউ খেলে যায় মাধুরি
কোমর বিছা ঝুনুরঝুনুর আওয়াজের ডাক।
পায়ের মলে নিত্য করে ডমকে ডমকে
ঠোঁটের তীলে ডাকে লাজুক ইশারাতে ;
বিমুগ্ধ চোখের চাহনি মন ধরেছে
মন সিংহাসন সাজানো আজ তোমার তরে।