রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বাসন্তী রঙ

জাগো বুলেটিন ID: EP-5310

বাসন্তী রঙ
জিল্লুর রহমান পাটোয়ারী

 

চৈতী এলো বাসন্তী রঙ,
লাগল গাঁয়ে  দোল-
হোলি খেলায় মন মনমাতানো,
বেঁধেছে সব গোল।
নিলাম্বরী নীল ছুঁয়ে যায়,
হলদে রঙের শাড়ি –
বঁধুর হাতের কাঁকন বালায়,
দেয় সাজিয়ে আড়ি।
চৈতী সাজে বাসন্তী রঙ,
হোলি হোলি খেলা –
নীল হলদে গায় মাখিয়ে,
দেয় কাটিয়ে বেলা।
দোল হোলিদোল চৈতী দিনে,
বাসন্তী রঙ মাখে –
শুকনো পাতায় আলতো ছোঁয়া ,
সুরের ছন্দ আঁকে।