রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জান্নাতি ঘ্রাণ || গোলাম আজম

জাগো বুলেটিন ID: EP-5663

জান্নাতি ঘ্রাণ
গোলাম আজম

ব্বুকে তার পেয়ে খোকা
হেলেদুলে নাচে,
জান্নাতি ঘ্রাণ শুকে নেব
আয়রে খোকা কাছে।

বুকের সাথে বুক মিলিয়ে
রাখব যে মোর বুক,
তোর পরশে খুঁজে নেব
পৃথিবীর সব সুখ।

নরম হাতের ছোঁয়া যে আর
আধো আধো বোল,
ফুলের সুবাশ ছড়িয়ে দেয়
পেয়ে মায়ের কোল।