রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈদের খুশি

জাগো বুলেটিন ID: EP-6784
ঈদের খুশি
জিল্লুর রহমান পাটোয়ারী
ঈদের হাসি ঈদের খুশি,
খোকা খুকির মনে –
কি আনন্দ কি আনন্দ,
গাইছে খুশির গানে।
পড়ছে ওরা নতুন জামা,
ঝলমলিয়ে গায় –
আতর গোলাপ সুবাস ছড়ায়,
খুশিতে আজ বায়।
রোজার শেষে আনন্দ আজ,
খোকা খুকির মনে –
চলছে ওরা ঈদের মাঠে,
উল্লাসে সেই ক্ষণে।
পড়বে নামাজ এক কাতারে,
সব ভেদাভেদ ভুলে –
চাইবে দোয়া বিধাতার কাছে,
খুশিতে প্রাণ খুলে।