রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈদ আনন্দ

জাগো বুলেটিন ID: EP-6786
ঈদ আনন্দ

সৈয়দুল ইসলাম
ঈদুল ফিতর এলো মাগো
একটি বছর পরে,
নতুন জামায় ঈদ আনন্দ
করবো মজা করে।
ঈদ আনন্দ সবার মাঝে
করতে ভাগাভাগি,
ঈদের দিনে সবার আগে
উঠবো মাগো জাগি।
বাবার সাথে ঈদগাহ মাঠে
নামাজ পড়তে যাবো,
ফিরে এসে আপুর হাতের
লাচ্ছি সেমাই খাবো।
ভাইয়ার সাথে ঘুরতে যাবো
ছোট খালার বাড়ি,
হাওড় পথে পানসি নৌকায়
দেবো দুজন পাড়ি।