রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মিলন মেলা

জাগো বুলেটিন ID: EP-6993

মিলন মেলা
বিজন বেপারী

মাথায় পিঠে ঝোলা নিয়ে
ছুটছে মানুষ ছুটছে,
মনের টানে নাড়ীর টানে
মিলবে ঈদে গাঁয়ে।
আপনজনের সাথে ঈদ
করবে বলে কথা,
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
বাড়ির পথে ছোটা।
বাবা আসবে জামা নিয়ে
ঢাকা শহর থেকে,
তাইতো খোকা অপেক্ষাতে
পথ পানে চেয়ে।
ঈদ মানে আনন্দ আর
মনের মিলন মেলা,
সকল কষ্ট জল হয়ে যায়
পেলে সবার দেখা।