রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নুপূর পায় || মজনু মিয়া 

জাগো বুলেটিন ID: EP-7708

নুপূর পায়
মজনু মিয়া 

খুকু মণি হেলেদুলে
নুপূর পায় সে হেঁটে যায়,
ঝুমুরঝুমুর বাজনা বাজে
নিত্য করে সারা গায়।
হলুদ পাঁড়ের শাড়ি পরা
বেণি করা চুল দোলায়,
বারেবারে পায়ের দিকে
ফিরে ফিরে চোখ বোলায়।
গুনগুনিয়ে গান গেয়ে যায়
মুচকি মুচকি হাসে আর,
ভেঙচি কাটে দাঁত ও মুখে
সময় নাই তার দাঁড়াবার!