রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-13810

ক্যাব ফরিদপুর এর সভাপতি, ফরিদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক সংগঠিত হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে ফরিদপুর কোর্ট কম্পাউন্ড এলাকায় সাপ্তাহিক বাংলা সংবাদ কার্যালয় এর সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন। এছাড়া মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিল।