সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

যমুনা প্রতিদিনের সম্পাদককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-15328

ংবাদ প্রকাশের জেরে নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের রাজশাহী জেলা প্রতিনিধি সাংবাদিক নিহাল খান কে সাভারের বিপিএটিসি কোয়াটারের বিয়ে প্রতারক ও আলোচিত দেহ ব্যবসায়ী ‘কল্পনা আক্তার কেয়া’ কর্তৃক হুমকির প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২৫ আগস্ট বেলা ১১ঘটিকায় চাপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করবেন গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন।

অন্যদিকে হুমকির ঘটনায় কেয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।