সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুরাদনগর প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লা রিপোটার্স ইউনিটির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

জাগো বুলেটিন ID: EP-16726

কুমিল্লা রিপোটার্স ইউনিটির নব-গঠিত কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু মুসাসহ সকল নেতৃবৃন্দকে মুরাদনগর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার বিকেলে থেকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কমিটির নবাগত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কুমিল্লা রিপোটার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ আহমেদ লাভলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক সোহাগ, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক মারুফ আহমেদ কল্প, সমাজ কল্যান সম্পাদক সামছুল আলম রাজন, নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, দেলোয়ার হোসেন জাকির, হালিম সৈকতসহ আরো অনেকেই।

মুরাদনগর প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সমকাল পত্রিকার প্রতিনিধি বেলাল উদ্দিন, ইত্তেফাক মোঃ মোসারফ হোসেন মনির, ইনকিলাব মোঃ মনির হোসাইন, সরেজমিন কাজি শারফিন শাহ,ভোরের কাগজ রায়হান চৌধুরী,আর টিভি ক্যামেরাম্যান সুমন, বাংলাদেশ বিজনেস ও এশিয়ান টিভি মোঃ রাহাত হোসেন, সৃষ্টি টিভি আবুল কালাম আজাদ, বাংলাদেশ সমাচার সাখাওয়াত হোসেন তুহিন, ভোরের চেতনা দুলাল আহমদ, মাতৃ জগত ইউনুস, মোঃ শামীম।

আগামী দিনে কুমিল্লা রিপোটার্স ইউনিটি ও মুরাদনগর প্রেসক্লাব ঐক্যবদ্ধ ভাবে কর্মকান্ড করার অঙ্গীকারবদ্ধ হয়।