নেত্রকোণা জেলা আওয়ামী লীগর সাবেক নেতা আজিজুর রহমানের ইন্তেকাল
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
তিনি আজ শনিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।