সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নাতাশা আর নেই

জাগো বুলেটিন ID: EP-24112

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক, চিকিৎসক এন কে নাতাশা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

শুক্রবার (২০ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মাছরাঙা টেলিভিশন।

মাছরাঙা টেলিভিশনের বার্তাকক্ষ জানায়, এন কে নাতাশার মৃত্যুতে শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। আজ বাদ জুমআ মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজা হবে।

টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি।