পঞ্চগড়ে ভোরের কাগজের ইফতার ও দোয়ার মাহফিল
পঞ্চগড়ে দৈনিকের ভোরের কাগজ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধূরী রকি’র আয়োজনে রবিবার বিকেলে শহরের হোটেল রহমানিয়ায় এই ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহুর্তে দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধূরী এমপি, পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অফিসের সকল স্টাফ সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় দৈনিক ভোরের কাগজের সাবেক জেলা প্রতিনিধি মো: শাহজালাল, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হোসেন রায়হান, যমুনা টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি রনি মিয়াজী, তেতুঁলিয়া উপজেলা প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদ, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি রানা, বোদা উপজেলা প্রতিনিধি রবিউল হাসান লিটন উপস্থিত ছিলেন।
ইফতার শেষে ভোরের কাগজের জেলা প্রতিনিধি কর্তৃক তিন উপজেলা প্রতিনিধিকে ঈদ উপহার প্রদান করা হয়।